দক্ষিণে স্বস্তির আভাস, উত্তর-পূর্বে বাড়ছে বন্যার শঙ্কা

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দক্ষিণে স্বস্তির আভাস, উত্তর-পূর্বে বাড়ছে বন্যার শঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৮, ১১ জুলাই ২০২৬

Google News
দক্ষিণে স্বস্তির আভাস, উত্তর-পূর্বে বাড়ছে বন্যার শঙ্কা

দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস পাওয়া গেলেও উত্তর-পূর্বাঞ্চল ও ময়মনসিংহ বিভাগে নতুন করে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা তৈরি হয়েছে। তবে দেশে দীর্ঘমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এতে দক্ষিণাঞ্চলের সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম শহরের কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা থাকতে পারে, যা ধীরে ধীরে কমবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে এসব এলাকার শারিগোয়াইন, যাদুকাটা, সুরমা ও ভুয়াই নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে সংশ্লিষ্ট জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সংস্থাটি বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের