ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৭, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৪৯, ১১ জুলাই ২০২৬

Google News
ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। 

দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার (১১ জুলাই) এ অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান। সাবেক ছাত্রী ও চিকিৎসক হিসেবে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের ‘বড় বোন’কে ঘিরে শুরু হয় সেলফি তোলার হিড়িক, আর আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।

এদিন ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের