ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াল ৪ হাজার

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

এখনও নিখোঁজ বহু মানুষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াল ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ১১ জুলাই ২০২৬

Google News
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াল ৪ হাজার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ২৪ জুনের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়ে। বিস্তীর্ণ এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের মরদেহের আশায় এখনও অনেক পরিবার ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের (ইউএনডিআরআর) তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজে অর্থ জোগাতে বিদেশে জব্দ থাকা ভেনেজুয়েলার সম্পদ ছাড়ের আহ্বান জানিয়েছেন। সূত্র: এএফপি ও দ্য গার্ডিয়ান

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের