ছয় বিভাগে আরো অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ছয় বিভাগে আরো অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৯, ১২ জুলাই ২০২৬

Google News
ছয় বিভাগে আরো অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

দেশের ছয় বিভাগে আরো ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটির দৃষ্টিতে ২৪ ঘন্টায় দেশের কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারী এবং তারও বেশি অর্থাৎ ৮৮ মিলিমিটার থেকে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত ধরা হয়। 

এদিক থেকে গিত ২৪ ঘন্টায় রাজধানীতে অতিভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ১৭৯ মিলিমিটার অবিরাম বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এরমধ্যে সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার আর সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। 

সকাল ছয়টা পর্যন্ত সারাদেশের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

বৃষ্টি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। এতে নগরবাসী ও বাইরে থেকে আসা নাগরিকরা পড়েছেন চরম দুর্ভোগে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের