ফের বাড়তে পারে অতিভারী বর্ষণ, জানাল আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ফের বাড়তে পারে অতিভারী বর্ষণ, জানাল আবহাওয়া অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৪, ১৪ জুলাই ২০২৬

Google News
ফের বাড়তে পারে অতিভারী বর্ষণ, জানাল আবহাওয়া অধিদপ্তর

আষাঢ় শেষ হয়ে শ্রাবণের শুরুতে দেশজুড়ে এখনো সক্রিয় রয়েছে বর্ষাবাহী মৌসুমি বায়ু। তবে আগামী দুই দিন বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর ১৬ জুলাই থেকে আবারও সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কম থাকবে। এ সময় দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তবে ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং এল নিনোর প্রভাবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

তিনি জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের