প্রধানমন্ত্রীর বরিশালগামী বহরের একটি গাড়িতে ইটের টুকরা, তদন্তে পুলিশ

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

প্রধানমন্ত্রীর বরিশালগামী বহরের একটি গাড়িতে ইটের টুকরা, তদন্তে পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১০:৩৬, ১৪ জুলাই ২০২৬

Google News
প্রধানমন্ত্রীর বরিশালগামী বহরের একটি গাড়িতে ইটের টুকরা, তদন্তে পুলিশ

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা—তা তদন্ত করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া মানুষকে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে।

ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই বহরের একটি গাড়ির দিকে ইটের টুকরা ছিটকে আসে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি চলন্ত কোনো যানবাহনের চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের