রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ১০ জুলাই ২০২৬

Google News
রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বিকেলে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের