আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা’

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

‘জুলাই অভ্যুত্থানে দল হিসেবে 

আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ৭ জুলাই ২০২৬

Google News
আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে এই তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল। 

এর আগে, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন এই দুই আইনেই করা সম্ভব। এবং এ দুটি আইনই বিভিন্ন সময়ে সংশোধন করে সংগঠন কিংবা দলের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে বিগত আওয়ামী লীগ সরকারই। 

প্রসিকিউশন জানায়, দলটির প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য–প্রমাণ আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের