চলতি বছরের প্রথমার্ধে ৯২টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চলতি বছরের প্রথমার্ধে ৯২টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০২, ৭ জুলাই ২০২৬

আপডেট: ২৩:০৭, ৭ জুলাই ২০২৬

Google News
চলতি বছরের প্রথমার্ধে ৯২টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন

চলতি বছরের প্রথম ছয় মাসে ৯২টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন। এর ফলে প্রতি সপ্তাহে ২১০টিরও বেশি অতিরিক্ত দ্বিমুখী কার্গো ফ্লাইট যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্কে।

সোমবার চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং জানায়, নতুন চালু হওয়া রুটগুলোর মধ্যে এশিয়ার সঙ্গে ৪১টি, ইউরোপের সঙ্গে ৩৮টি, উত্তর আমেরিকার সঙ্গে ১১টি, দক্ষিণ আমেরিকার সঙ্গে একটি এবং আফ্রিকার সঙ্গে একটি রুট রয়েছে।

এসব রুটে মূলত সীমান্ত-পার ই-কমার্স পণ্য, উৎপাদনশীল শিল্পপণ্য, উচ্চ মূল্য সংযোজনসম্পন্ন পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী এবং অটোমোবাইলের যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে।

সংস্থাটি জানায়, চলতি বছর চীনের আন্তর্জাতিক কার্গো বিমান পরিবহন নেটওয়ার্কের সম্প্রসারণ আরও গতি পেয়েছে। একই সঙ্গে দেশটির এয়ার কার্গো অপারেটররা ইউরেশিয়ার প্রধান করিডোরগুলোতে কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি আন্তঃমহাসাগরীয় ও দীর্ঘ-পাল্লার রুটে কার্গো পরিবহন সেবাও ধারাবাহিকভাবে সম্প্রসারণ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের