চীনের নিজস্ব জলসীমায় অনুপ্রবেশের দায়ে জাপানের একটি নৌযানকে ধাওয়া করে বের করে দিয়েছে চীনা কোস্ট গার্ড। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
চীনের কোস্ট গার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানিয়েছেন, জাপানি নৌযানটি চীনের ছিওয়েই ইউ এর জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে। এ ঘটনার পরপরই চীনা কোস্ট গার্ডের জাহাজগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সতর্কবার্তা দিয়ে ওই নৌযানটিকে জলসীমা থেকে বের হয়ে যেতে বাধ্য করে।
মুখপাত্র আরও বলেন, “থিয়াওইউ তাও এবং এর পার্শ্ববর্তী দ্বীপগুলো চীনের অবিচ্ছেদ্য অংশ। আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অনুপ্রবেশ এবং উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে।”
চীনের কোস্ট গার্ড ভবিষ্যতে থিয়াওইউ তাও এবং এর পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জের জলসীমায় তাদের অধিকার সুরক্ষা এবং আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

