চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয়

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

 ডা. জুবাইদা রহমান

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ৭ জুলাই ২০২৬

Google News
চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয়

বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় এবং মানসম্মত সেবা সবার দোরগোড়ায় পৌঁছায়, সেই লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের উদ্যোগে আয়োজিত ‘স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার এবং এই সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সবাই যাতে সম্মানের সাথে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে উদ্যোক্তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আশ্বাসও দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের