রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১৪:১০, ৪ জুলাই ২০২৬

Google News
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। সেই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের