আমির খানের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আমির খানের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৬, ৪ জুলাই ২০২৬

Google News
আমির খানের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করবেন তিনি। তবে বিয়ের আয়োজন হবে একেবারেই ঘরোয়া পরিবেশে, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউডের নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীসহ কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর উপস্থিত থাকার কথাও জানা গেছে।

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। হবু দম্পতি নিজেদের পছন্দের বিভিন্ন খাবার দিয়ে ম্যানু সাজিয়েছেন। তবে সেই ম্যানুতে কী কী থাকছে, তা প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের