স্থগিত করা হলো বহুল প্রতীক্ষিত,কেটি পেরির কনসার্ট

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

স্থগিত করা হলো বহুল প্রতীক্ষিত,কেটি পেরির কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ জুন ২০২৬

Google News
স্থগিত করা হলো বহুল প্রতীক্ষিত,কেটি পেরির কনসার্ট

বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী সংগীত উৎসব ‘ভেরখটার বুটিক’-এ পারফর্ম করার কথা ছিল তাঁর। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজকরা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন।

কনসার্ট বাতিলের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন কেটি পেরি। তিনি লেখেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, বৈরী আবহাওয়া এবং সবার নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ রাতের ভেরখটার বুটিকের শো বাতিল করা হয়েছে। খবরটি আমি পেয়েছি যখন মঞ্চের পেছনে প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর আর কোনো তথ্য আমাকে জানানো হয়নি।

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, আপনাদের মতো আমিও ভীষণ হতাশ। বিষয়টি পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া বদলানোর ক্ষমতা আমার নেই। আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারায় আমি সত্যিই দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর **ভেরখটার বুটিক** উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই উৎসবের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।

কেটি জানান, আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী পিটবুলের পরিবেশনার পরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের মতো জনপ্রিয় শিল্পীদের পারফর্ম করার কথা ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের