জর্ডান ম্যাচের আগে সুখবর আর্জেন্টিনার

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জর্ডান ম্যাচের আগে সুখবর আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ২৭ জুন ২০২৬

Google News
জর্ডান ম্যাচের আগে সুখবর আর্জেন্টিনার

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে চোট পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান হাঁটুতে আঘাত পেয়ে ৫২ মিনিটে মাঠ ছাড়েন এই সেন্টারব্যাক। ম্যাচের সময় তার হাঁটুতে বরফ দেওয়া হচ্ছিল, যা সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দেয়। কারণ বিশ্বকাপের আগে একই হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে ভুগেছিলেন টটেনহ্যামের এই ডিফেন্ডার।

তবে পরীক্ষা-নিরীক্ষার পর স্বস্তির খবরই মিলেছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সিটি স্ক্যানে রোমেরোর হাঁটুতে কোনো লিগামেন্ট ক্ষতি বা গুরুতর চোট ধরা পড়েনি। ইতোমধ্যে তার হাঁটুর ফোলাও অনেকটাই কমেছে।

এ কারণে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে নকআউট পর্বে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকা রোমেরো কয়েক দিনের মধ্যেই দলের অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

রোমেরো পুরোপুরি ফিট না হলে তার জায়গায় নিকোলাস ওতামেন্দিকেই খেলানো হবে। তবে বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির আবহই বিরাজ করছে। দলের রক্ষণভাগের অন্যতম ভরসাকে দীর্ঘ সময়ের জন্য হারানোর শঙ্কা আপাতত কেটে গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের