আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনি আজ একটি ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চললেও আপনি অর্থ সঞ্চয় করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো একাকী অতিবাহিত করতে চাইবেন চাইবেন। আপনার মধ্যে আজ একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয় নিয়ে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার তর্কের সম্ভাবনা থাকলেও আপনি ঠান্ডা মাথায় বিষয়টি সামলে নেবেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ অবশ্যই কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সচেতনভাবে করুন। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: অযথা সময় নষ্ট না করে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শুধু তাই নয়, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ বার্তা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
সিংহ রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আপনার মানসিক চাপ তৈরি হতে পারে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজার বদভ্যাস এড়িয়ে চলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইবেন। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে বিচক্ষণতার সঙ্গে সেটিকে সমাধানের চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করুন এবং সবকিছু ভালোভাবে পরিকল্পনা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ সকালে আপনার সঙ্গে একটি চমৎকার ঘটনা ঘটবে। যার ফলে সারাদিন ইতিবাচক আবহ বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। যাঁদের সঙ্গে থাকলে আপনার সুনাম নষ্ট হয় তাঁদের সঙ্গে মেলামেশা বন্ধ করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনাকে ঘিরে সমালোচনা হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার রসিক আত্মীয়-স্বজন আজ আপনার দুশ্চিন্তা দূর করে দিতে পারেন। এমন আত্মীয় থাকার কারণে আজ আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আপনি আজ রোমান্টিক চিন্তায় ডুবে থাকতে পারেন। কোনও কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিক ভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি প্রত্যাশা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন না। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষকে অবশ্যই হতাশ করবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার চেষ্টা করুন। আপনি আজ একটি পার্কে বেড়াতে গেলেও সেখানে একজন ব্যক্তির সঙ্গে আপনার তর্কের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। যদিও, সবকিছু ভালোভাবে সামলে নেবেন। আপনি আজ একটি মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম

