অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১৪, ২৩ জুন ২০২৬

Google News
অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা 

অস্ট্রিয়াকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি মিসের আক্ষেপ ভুলে অসাধারণ এক গোল করলেন মেসি। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! এই গোলে প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে গেল আর্জেন্টিনা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে সিংহাসনে বসলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। 

সোমবার ডালাসে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৬ মিনিটে ভিএআর চেক করে বিতর্কিত এক পেনাল্টি দেন রেফারি। কিন্তু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত মেসি শট নিয়ে জালে রাখতে পারেননি। 

ওই আক্ষেপ বেশিক্ষণ জিউয়ে রাখেননি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি। ম্যাচের ৩৮ মিনিটে ফাকুন্দে মেডিনার বল ধরে বক্সের ঠিক মুখ থেকে বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে দেন তিনি। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। 

ওই গোলে মেসি বিশ্বকাপের সর্বাধিক ১৭ গোলের রেকর্ড গড়েন। ভাঙেন জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের