দুপুরের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দুপুরের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৬, ২১ জুন ২০২৬

Google News
দুপুরের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে রোববার দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী নির্দেশনা অনুসরণের আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি সেলেসাও দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্তোসের এই মিডফিল্ডার দলে ফিরছেন বলে নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার ভোরে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন নেইমার। বুধবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে গ্রুপ ‘সি’তে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড।

ব্রাজিল কোচ বলেন, ‘শনিবার ব্যক্তিগতভাবে অনুশীলনে নামবে নেইমার। সোমবার থেকে সে দলের অনুশীলনে যোগ দেবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার প্রস্ততি নেবে।’

ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নেইমার ১২৯ ম্যাচ খেলে ৭৯টি গোল করেছেন। ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকলেও কাফ ইনজুরির কারণে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে গ্রুপ পর্বে মাঠে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোল করে ম্যাচ সেরা হওয়া ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র দলের প্রাণভোমরা নেইমারের মাঠে প্রত্যাবর্তনের জন্য উদগ্রীব হয়ে আছেন। শনিবার ম্যাচ শেষে তিনি বলেন, ‘নেইমার যেভাবে চোট থেকে সেরে উঠছে তাতে আমরা খুশি। তাঁকে খেলোয়াড়দের বেঞ্চে পাওয়াটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আমার আদর্শ এবং আমাকে সকসময় সমর্থন জোগান। আমি আশা করছি তিনি পরবর্তী ম্যাচেই মাঠে নামবেন এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমাদের সহায়তা করবেন।’ ২৫ বছর বয়সীই এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড যোগ করেন, ‘নেইমার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি পরবর্তী ম্যাচে মাঠে নামবেন বলে আমরা আশাবাদী।’

এদিকে নেইমারের দলে ফেরা নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তি দেখা দিলেও কোচ আনচেলত্তির কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে দলের মধ্যমাঠ তারকা রাফিনিয়াকে নিয়ে। শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচের মাত্র ৪০ মিনিটেই তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ। ডান পায়ের মাংশপেশিতে ব্যথা অনুভব করায় তাঁকে তুলে নিয়ে বোর্নমাউথে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ানকে মাঠে নামায় ব্রাজিল। মাঠ থেকে উঠে যাওয়ার সময় রাফিনিয়াকে খুবই হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল। কোচ আনচেলত্তি জানিয়েছেন, শনিবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পর দলের মেডিকেল টিম রাফিনিয়ার চোটের ব্যাপ্তি ও গভীরতা সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন।

জানা গেছে, গত মার্চে হ্যামস্ট্রিংয়ে যে চোটের কারণে রাফিনিয়াকে পাঁচ সপ্তাহ মাঠে বাইরে থাকতে হয় শুক্রবার সেই একই চোটই তাঁকে ফের ভুগিয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে রাফিনিয়া ডান পায়ের মাংশপেশিতে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। ইতোমধ্যে বার্সেলোনার ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের