ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে চাঙ্গা চীনের অর্থনীতি

রোববার,

২১ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে চাঙ্গা চীনের অর্থনীতি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ২০ জুন ২০২৬

Google News
ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে চাঙ্গা চীনের অর্থনীতি 

চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোট বা তুয়ানউ উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা ও পর্যটন বাজার। ১৯ জুন থেকে শুরু হওয়া তিন দিনের এই ছুটিকে ঘিরে ঐতিহ্যবাহী ও উদ্ভাবনী পণ্যের চাহিদা এখন তুঙ্গে।

পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে উদযাপিত হয় ড্রাগন বোট ফেস্টিভাল, চলতি বছরে  ১৯ জুন শুক্রবার পড়েছে।  ২১ জুন পর্যন্ত তিনদিনের ছুটি চলবে।

শাংহাইয়ের ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোতে যেমন ভীড়, তেমনি উত্তর-পশ্চিমের লানচৌ শহরে লিলি বাল্ব ও গোলাপের ফ্লেভারের ‘চোংচি’ বা রাইস ডাম্পলিং বিক্রি হচ্ছে দেদারসে।

উৎসবের অন্য প্রধান অনুষঙ্গ—রোগবালাই ও অপশক্তি দূর করার প্রতীক ‘মুগওয়ার্ট’ এবং ‘ক্যালামাস’ উদ্ভিদের চাহিদা আকাশচুম্বী। চিয়াংসু প্রদেশের খামারগুলো থেকে প্রতিদিন ১ লাখেরও বেশি মুগওয়ার্টের
বান্ডিল সরবরাহ করা হচ্ছে। 

অন্যদিকে, ইয়ুননান প্রদেশের খুনমিংয়ে উৎসব কেন্দ্রিক ফুলের অনলাইন বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে দ্বিগুণ।
ছুটি উদযাপনে পর্যটন খাতকে চাঙ্গা করতে নানামুখী উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার। 

ফুচিয়ান প্রদেশে ৩৫০টিরও বেশি সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রম চালু করা হয়েছে। কুয়াংচৌতে দর্শনার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে দর্শনীয় স্থানগুলোর সময়সীমা। এছাড়া উত্তর-পূর্বের হেইলংচিয়াং প্রদেশ পর্যটন খাতে খরচের জন্য ১৫ মিলিয়ন ইউয়ানের বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে, যা উৎসবের অর্থনীতিতে দারুণ গতি এনেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের