আবারও বিশ্বকাপে হাজির ইভানা, উত্তাপ ছড়াচ্ছেন গ্যালারিতে

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আবারও বিশ্বকাপে হাজির ইভানা, উত্তাপ ছড়াচ্ছেন গ্যালারিতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১৮ জুন ২০২৬

আপডেট: ১৪:১২, ১৮ জুন ২০২৬

Google News
আবারও বিশ্বকাপে হাজির ইভানা, উত্তাপ ছড়াচ্ছেন গ্যালারিতে

২০২৬ বিশ্বকাপের উত্তাপ শুধু সবুজ ঘাসেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গ্যালারির প্রতিটি কোণেও। আর সেই গ্যালারির সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল আবারও হাজির হয়েছেন বিশ্বকাপের আসরে।

নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের ডালাসে স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। ম্যাচ শুরুর আগেই দর্শক, আলোকচিত্রী ও গণমাধ্যমের নজর কাড়েন এই আলোচিত সমর্থক।

নিজের স্বাক্ষরধর্মী স্টাইল বজায় রেখে ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাকে গ্যালারিতে দেখা যায় ইভানাকে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তোলা তার ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপে গ্যালারিতে নিয়মিত উপস্থিত থেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়।

চার বছর পর নতুন বিশ্বকাপেও সেই পরিচিত দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। টুর্নামেন্ট শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন ইভানা নল।

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে তার উপস্থিতি গ্যালারিতে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে আখ্যায়িত করছেন, আর তার নতুন ছবিগুলো ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের