আলজেরিয়ার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিকটি তুলে নিলেন লিওনেল মেসি। ম্যাচের ৭৬ মিনিটে আলজেরিয়ার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ফুটবলের রাজকীয় রেকর্ডের এভারেস্টে পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির ১৬তম গোল। আর এই জাদুকরী গোলের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মানির সাবেক কিংবদন্তি স্ট্রাইকার মিরো
ম্যাচের ৬০ মিনিটে দ্বিতীয় গোল করার পর থেকেই হ্যাটট্রিকের জন্য ক্ষুধার্ত ছিলেন মেসি। ৬৬ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও আলজেরিয়ান গোলরক্ষক সে যাত্রায় তা প্রতিহত করেন। তবে ৭৬ মিনিটে আর কোনো ভুল করেননি মেসি।
বক্সের বাইরে থেকে মেসি নিজেই এই আক্রমণের বিল্ডআপ শুরু করেন। বাঁ প্রান্তে থাকা নিকো গঞ্জালেসকে পাস বাড়িয়ে দিয়ে দ্রুত গতিতে বক্সের মাথায় পজিশন নেন তিনি। গঞ্জালেসও কালক্ষেপণ না করে রিটার্ন পাস দেন অধিনায়ককে। বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম স্পর্শেই আলজেরিয়ান ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন মেসি। কানসাসের পুরো স্টেডিয়াম তখন করতালিতে মুখরিত।
হ্যাটট্রিক পূর্ণ করার ঠিক তিন মিনিট পর লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ তুর্কি নিকো পাজকে। মেসি যখন মাঠ ছেড়ে সাইডলাইনের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে এই ফুটবল ঈশ্বরকে করতালির মাধ্যমে সম্মান জানান।
কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার ভোর সাতটায় শুরু হওয়া ম্যাচে পুরোটা সময় লাইমলাইটে ছিলেন মেসি। তার মায়াবী ফুটবলে আলজেরিয়াকে ৩-০ গোলে চূর্ণ করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রেডিওটুডে নিউজ/আনাম

