চীনে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চীনে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১৮ জুন ২০২৬

Google News
চীনে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি

এ বছরের প্রথম পাঁচ মাসে চীনের রেলখাতে যাত্রী ও পণ্য পরিবহন উভয়ক্ষেত্রেই স্থিতিশীল প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। একইসঙ্গে বেড়েছে রেলখাতে স্থায়ী সম্পদে বিনিয়োগ। সোমবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন।

জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে চীনের রেলপথে মোট ২ দশমিক ১৯ বিলিয়ন টন পণ্য পরিবহন হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। এ সময়ে পণ্য পরিবহনের টার্নওভার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন টন কিলোমিটারে।

একই সময়ে রেলপথে মোট ১ দশমিক ৯৭ বিলিয়ন যাত্রী ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি। রেল নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত থাকায় চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত রেলখাতে স্থায়ী সম্পদে বিনিয়োগ পৌঁছেছে ২৪৮ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

জাতীয় রেলওয়ে প্রশাসনের এক কর্মকর্তা জানান, যাত্রী ও পণ্য পরিবহনে ধারাবাহিক গতি এবং রেল অবকাঠামো নির্মাণের স্থিতিশীল অগ্রগতি আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের