বাইক দুর্ঘটনায় আহত জোভান, দিলেন সতর্কবার্তা

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাইক দুর্ঘটনায় আহত জোভান, দিলেন সতর্কবার্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৭, ১৮ জুন ২০২৬

আপডেট: ২০:১৮, ১৮ জুন ২০২৬

Google News
বাইক দুর্ঘটনায় আহত জোভান, দিলেন সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কক্সবাজার মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানান জোভান। একই সঙ্গে আহত অবস্থার একটি ছবিও প্রকাশ করেন, যেখানে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখা যায়।

ফেসবুক পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক একসিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সড়কে চলার সময় অনেকেই ভাবেন একটু বেশি গতিতে চালালে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আস্থা রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে তা আগে থেকে কেউ জানে না।

অভিনেতার ভাষায়, কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

ব্যক্তিগত এই অভিজ্ঞতার পর ভক্ত ও অনুসারীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ গতিতে যানবাহন চালানোর পরামর্শ দেন জোভান।

তিনি বলেন, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো। নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অভিনেতার এমন পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও শুভাকাঙক্ষীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের