আজকের রাশিফল ২১ জুন, বাড়ি গাড়ি-কেনার সুযোগ এই চার রাশির

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২১ জুন, বাড়ি গাড়ি-কেনার সুযোগ এই চার রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১২, ২১ জুন ২০২৬

Google News
আজকের রাশিফল ২১ জুন, বাড়ি গাড়ি-কেনার সুযোগ এই চার রাশির

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আজ আপনি বিপুল অর্থব্যয় করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। কাউকে অসন্তুষ্ট করবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আধ্যাত্মিক কাজকর্মে মনোযোগ দিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। প্রেমের জীবনে আজ আপনি অবশ্যই একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।

মিথুন রাশি: ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অবশ্যই অত্যন্ত সর্তকতার সঙ্গে করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার জীবনে একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ রূপচর্চার ক্ষেত্রে প্রচুর অর্থব্যয় করতে পারেন।

কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ পড়ুয়াদের স্কুলের প্রোজেক্টে সাহায্য করতে পারেন। আপনি আজ কোনও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন। আপনি আজ অত্যন্ত ব্যস্ত থাকেন পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। যার ফলে আপনার মন খারাপ হতে পারে। কাউকে কিছু না জানিয়ে আপনি আজ বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে আজ পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি হবেন। আপনি আজ অবসর সময়ে একটি ধর্মীয় কাজ করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কোথাও ভ্রমণের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।

কন্যা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

তুলা রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। আপনার একটি ভুল পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি বাদ্যযন্ত্র বাজতে পারেন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ কিছু আকর্ষণীয় পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় তা সম্ভব হবে না। নিজের সামর্থ্যের থেকে কোনও কঠিন কাজ আজ অবশ্যই করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। শুধু তাই নয়, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি বই পড়তে পারেন। শুধু তাই নয়, বই পড়ার মাধ্যমে আজ আপনি একটি সমস্যার সমাধানও পেতে পারেন। আপনি আজ এমন একটি রেস্তোরাঁয় যেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মকর রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধারণার পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বেরও উন্নতি হবে। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। একটি নতুন পারিবারিক দায়িত্বের কারণে আজ আপনার মনে উত্তেজনার সৃষ্টি হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির কিছুজন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কাউকে কিছু না জানি আপনি আজ বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি আজ বাড়ির কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে, অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনি দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের