বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। শট নিয়ে মিস করেন লিওনেল মেসি। না হলে রেকর্ডটা তখনই হয়ে যেত। তবে পেনাল্টি মিস করলেও মেসির দারুণ এক গোলে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
ওই গোলেই রেকর্ড গড়েছেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন নাম্বার টেন। বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক ১৭ গোল করার কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোজাকে স্পর্শ করেন মেসি। ভাঙের ব্রাজিলের রোনালদো নাজারিও’র (১৫) গোলের রেকর্ড।
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামা মেসি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। নিজের প্রথম বিশ্বকাপে ১ গোল করেছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে কোন গোল করতে পারেননি। তবে ২০১৪ বিশ্বকাপে ৪ গোল করেন আর্জেন্টাইন তারকা। দলকে ফাইনালে তোলেন।
২০১৮ বিশ্বকাপ আবার ভালো যায়নি তার। করেছিলেন মাত্র ১ গোল। এবারের ৪ গোল মিলিয়ে তার নামের পাশে বসেছে ১৭ গোল। রোনালদো ও ক্লোজার রেকর্ড ভাঙলেও মেসির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন। এরই মধ্যে করে ফেলেছেন ১৪ গোল।
রেডিওটুডে নিউজ/আনাম

