নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৩, ২২ জুন ২০২৬

Google News
নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। এ ছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোয় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের