অর্থনীতিবিদ বারকাতের জামিন, কারামুক্তিতে বাঁধা নেই

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

অর্থনীতিবিদ বারকাতের জামিন, কারামুক্তিতে বাঁধা নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ১৬ জুন ২০২৬

Google News
অর্থনীতিবিদ বারকাতের জামিন, কারামুক্তিতে বাঁধা নেই

জুলাই আন্দোলনে রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

গত রোববার এ মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে সোমবার শুনানি দিন ধার্য করেন আদালত। সেদিন জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর আজ মঙ্গলবার দুপুরে আবার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। পরে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তার কারা মুক্তিতে কোন বাঁধা নেই। 

গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক। ওইদিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের