আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না: ফখরুল

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৭, ১৬ জুন ২০২৬

Google News
আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না: ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি নিশ্চিত ছিল।’

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমের মালিকপক্ষ অনেক ক্ষেত্রে কর্মীদের ওপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি বলেন, ‘সবাই মিলে অপতথ্য রোধে কাজ করতে হবে। ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। মালিকপক্ষকে কর্মীদের পেশাগত দায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য সরকার এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’

এ সময়, গণমাধ্যম জগতে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিতসহ সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয় তুলে ধরেন আলোচকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠন ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের