ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

রোববার,

১৪ জুন ২০২৬,

৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

১৪ জুন ২০২৬,

৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ জুন ২০২৬

Google News
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের অভিযোগে আগামীকাল রোববার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। শনিবার (১৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের