অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৬, ১১ জুন ২০২৬

Google News
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই। শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক লিটন দাস।

অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের