বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ উল্লেখ করেছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
জামায়াত জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।
আজ সন্ধ্যার মিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। এছাড়া মিছিলে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

