আমার চারটি গাড়ি আছে, খুব একটা গরিব মানুষ না আমি: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

আমার চারটি গাড়ি আছে, খুব একটা গরিব মানুষ না আমি: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ১১ জুন ২০২৬

আপডেট: ১০:০৭, ১১ জুন ২০২৬

Google News
আমার চারটি গাড়ি আছে, খুব একটা গরিব মানুষ না আমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না।

মন্ত্রী জানান, কক্সবাজার যখন আমি গিয়েছি লাখ লোকের সমাবেশ হয়েছিল। অনেক লোকের মাইক্রোবাস জিপ-টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে... পাঁচ নম্বরে গিয়ে বললো যে এটাতে ওঠেন। পরে দেখা গেল সেটা ১৭-১৮ বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তির বাড়ি আমার এলাকায়। সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে বহু দামি গাড়ি উপস্থিত ছিল, কিন্তু পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়ই। সেটা একটা পুরোনো ইস্যু।

বক্তব্যের একপর্যায়ে তিনি নজিবুর রহমানের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরীক্ষা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের