জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মাথায় রেখেই এবারের বাজেট

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মাথায় রেখেই এবারের বাজেট 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭, ১১ জুন ২০২৬

Google News
জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মাথায় রেখেই এবারের বাজেট 

জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকালে গুলশানে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি।’

এছাড়া, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে বলেও জানান আমির খসরু।

অর্থমন্ত্রী বলেন, ‘হতদরিদ্র ও পিছিয়ে পড়াসহ সকল জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেই দেশের সকল মানুষকে স্বস্তি দিতেই এই বাজেট। জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ভাবনা দর্শন মাথায় রেখে এবারের বাজেটে করা হয়েছে। প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা রয়েছে এই বাজেটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের