আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

সোমবার,

২২ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২১ জুন ২০২৬

আপডেট: ২২:০৬, ২১ জুন ২০২৬

Google News
আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

দুর্দান্তভাবে এবারের বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

র‌্যাংকিং এবং শক্তির দিক থেকে আলজেরিয়ার চেয়ে খানিকটা এগিয়ে অস্ট্রিয়া। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে অস্ট্রিয়া। তাই এই ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

তবে অপ্টা সুপার কম্পিউটার কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের