সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫০, ২১ জুন ২০২৬

Google News
সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে কুটি ব্যাপারী (৭০) নামে একজনের পরিচয় জানা গেছে। অপর দুই কৃষিশ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কুটি ব্যাপারী দুই কৃষিশ্রমিককে নিয়ে সবজি ক্ষেত থেকে ফসল সংগ্রহ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বনগাঁ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার জানান, বজ্রপাতের পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। নিহত অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের