বজ্রাঘাতে কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বজ্রাঘাতে কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৬, ২৪ জুন ২০২৬

Google News
বজ্রাঘাতে কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রাঘাতে এক কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬)। সে ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল। আরেকজন নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক (৫০)। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে তুলী রানী বাড়ির পাশে হাঁটছিল।

ওই সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাতে তুলী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের মিজানুর রহমান নামের একজন বাসিন্দা জানান, নিজপাড়া গ্রামের আব্দুল খালেক স্থানীয় বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বজ্রাঘাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের