১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ২৩ জুন ২০২৬

Google News
১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

অপেক্ষার পালা ফুরাচ্ছে ব্রাজিল সমর্থকদের। শতভাগ ফিট নেইমার জুনিয়র অবশেষে বিশ্বকাপে খেলতে নামছেন। আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে।

ব্রাজিলের শুরুর একাদশে নেইমার কার জায়গা নেবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে না। ঊরুর চোটে ছিটকে পড়া রাফিনিয়ার পরিবর্তে খেলবেন তিনি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে দেখা যাবে না।

কোচ আনচেলত্তি নাকি ৩৪ বছর তারকাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এই তথ্য জানিয়েছে।  

নেইমার মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির কাজ করবেন এবং মাঠের পাশের ফাঁকা জায়গাগুলো ভিনিসিয়ুস জুনিয়রের মতো গতিময় উইঙ্গারদের জন্য ছেড়ে দেবেন। অর্থাৎ চিরচেনা ১০ নম্বর জার্সিতে ‘ফলস নাইনের’ ভূমিকায় খেলবেন নেইমার।
 
আনচেলত্তি নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবেই অনুশীলন করাচ্ছেন। কোচ মনে করেন, লাগাতার চোটের কারণে নেইমারের গতি একটু কমে গেলেও তিনি একজন সৃজনশীল ফুটবলার, যা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের