আর্জেন্টিনায় তৈরি হলো বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি ভাস্কর্য’

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আর্জেন্টিনায় তৈরি হলো বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি ভাস্কর্য’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ২৩ জুন ২০২৬

Google News
আর্জেন্টিনায় তৈরি হলো বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি ভাস্কর্য’

বিশ্বকাপের আসরে নিজের ষষ্ঠবারের মতো অংশ নিয়ে মাঠের ভেতরে তো রোজই ইতিহাস লিখছেন তিনি। তবে এবার মাঠের বাইরেও লিওনেল মেসির মহিমাকে এক অনন্য ও আকাশচুম্বী রূপ দিল তাঁর নিজের দেশ আর্জেন্টিনা। আলবিসেলেস্তে অধিনায়কের প্রতি শ্রদ্ধা আর গভীর ভালোবাসা জানিয়ে, এবার আর্জেন্টিনার নিউকুয়েন প্রদেশের কুত্রাল কো শহরে উন্মোচন করা হলো ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় মাস্টারপিস, বিশ্বের সবচেয়ে উঁচু লিওনেল মেসির মূর্তি!

ভাস্কর আলদো বেরোইসার ছোঁয়া ও নকশায় তৈরি ২৬ মিটার (প্রায় ৮৫ ফুট) উঁচু এই দানবীয় ভাস্কর্যটি এখন রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনার মাটিতে। এর মাধ্যমে ভেঙে গেছে ভারতের কেরালায় তৈরি হওয়া ২১ মিটার উঁচু মেসির আগের ভাস্কর্যটির রেকর্ড। রেকর্ড ভাঙা এই স্মারকটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত ও কংক্রিট, যা এর স্থায়িত্ব আর বিশালত্বকে ফুটিয়ে তুলেছে শতভাগ।

মূর্তিটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে কুত্রাল কো শহরের মেয়র আবেগপ্লুত কণ্ঠে ভবিষ্যৎবাণী করে বলেন, এই ভাস্কর্যটি খুব দ্রুতই পুরো অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। তিনি গর্ব করে বলেন, এটিই একমাত্র স্মৃতিস্তম্ভ যা আমাদের প্রিয় লিওনেলের মহানুভবতা ও শ্রেষ্ঠত্বকে সত্যিকার অর্থে প্রতিফলিত করতে পেরেছে। আমরা আর্জেন্টাইন এবং বিশ্বচ্যাম্পিয়ন, এই আমাদের সবচেয়ে বড় গর্ব। কুত্রাল কোর সেই সব মেহনতি শ্রমিকদের আমার মনের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ, যাঁরা নিজেদের হাত দিয়ে এই অসাধারণ শিল্পকর্মটি তৈরি করেছেন।

চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানের রাজকীয় জয় এনে দেন এলএম টেন। আর এই ভাস্কর্য উন্মোচনের পরপরই, জে-গ্রুপের দ্বিতীয় রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ডালাসের মাঠে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে যখন ডালাসের মাঠে মেসির পা জোড়া ইতিহাস লিখছে, অন্যদিকে আর্জেন্টিনার নিউকুয়েনে তাঁর এই ২৬ মিটারের আকাশছোঁয়া মূর্তি কোটি ভক্তের মনে তৈরি করেছে এক অভূতপূর্ব উন্মাদনা!

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের