গরমকালে হজমশক্তি দুর্বল হয় কেন? প্রতিকারে যা করবেন

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

গরমকালে হজমশক্তি দুর্বল হয় কেন? প্রতিকারে যা করবেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২৩ জুন ২০২৬

Google News
গরমকালে হজমশক্তি দুর্বল হয় কেন? প্রতিকারে যা করবেন

গরমের দিন তাপমাত্রা বাড়ার সাথে সাথে অনেকেই হজমের সমস্যায় ভুগতে শুরু করেন। তবে কী কারণে এমন হয় অনেকেই তা বুঝতে পারেন না। অধিকাংশ মানুষেরই প্রচণ্ড গরমের সময় অ্যাসিডিটি, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব এবং ক্ষুধামন্দার মতো সমস্যাগুলো বেড়ে যায়।

‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ুর্বেদ অনুসারে, এই উপসর্গগুলির মূল কারণ শরীরের পাচনশক্তির মধ্যে নিহিত। আয়ুর্বেদ বিশেষজ্ঞ আচার্য মনীশের মতে, গ্রীষ্মকালে অতিরিক্ত গরম, পানিশূন্যতা এবং জীবনযাত্রার পরিবর্তন হজমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । এর ফলে শরীর ঠিকমতো খাবার প্রক্রিয়াজাত করতে পারে না। 

গ্রীষ্মের তাপ কীভাবে আপনার হজমতন্ত্রকে প্রভাবিত করে
আয়ুর্বেদ অনুসারে, গ্রীষ্ম ঋতু এমন একটি সময় যা স্বাভাবিকভাবেই হজমশক্তিকে দুর্বল করে দেয়। ঘন ঘন ঘাম, পানিশূন্যতা, ঘুমের অভাব, মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস পাকস্থলী এবং এর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। ফলে, গরম আবহাওয়ায় হজম ব্যবস্থা কম কার্যকর হয়ে পড়ে।

খাবার সঠিকভাবে হজম না হলে কী হয়?
আয়ুর্বেদ অনুসারে, খাবার সঠিকভাবে হজম না হওয়ার ফলে শরীরে টক্সিন পর্দার্থ জমা হতে থাকে। এর ফলে ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দুর্বল বিপাক, অ্যাসিডিটি এবং হজমের অস্বস্তি হতে পারে। যেহেতু শরীরের প্রতিটি টিস্যু হজমের মাধ্যমে প্রাপ্ত পুষ্টির উপর নির্ভরশীল, তাই শরীরে সুস্থতার জন্য হজম ব্যবস্থা স্বাস্থ্যকর হওয়া দরকার বলে মনে করা হয়।

যা হজমের অবনতি ঘটাতে পারে
আধুনিক পুষ্টিবিজ্ঞানও স্বীকার করে যে, গ্রীষ্মকালে পানিশূন্যতা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত খাবার, ভাজা খাবার, কার্বনেটেড পানীয়, চা, কফি এবং অনিয়মিত খাবার গ্রহণ হজমের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে মানুষকে অলস ও ক্লান্ত বোধ করাতে পারে।

তবে, আয়ুর্বেদ অনুযায়ী, গরম আবহাওয়ায় কয়েকটি সাধারণ জীবনযাত্রার পরিবর্তন হজমশক্তি এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। যেমন-

  • সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা
  • ডাবের পানি, ঘোল এবং লেবুর পানি পান করা
  • হালকা, তাজা তৈরি খাবার খাওয়া
  • ভাজা, মসলাদার এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা
  • তরমুজ, খরমুজ, শসা এবং ডালিমের মতো পানিযুক্ত ফল খাওয়া
  • অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা এবং হজম ক্ষমতা অনুযায়ী খাওয়া

যোগব্যায়াম এবং প্রাণায়াম 
আয়ুর্বেদ চিকিৎসায় হজমের ভারসাম্য বজায় রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের উপর বিশেষ গুরুত্ব দেয়। প্রাণায়ামসহ বেশ কিছু আসন স্বাভাবিকভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। সকালের হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত দৈনন্দিন রুটিনও গ্রীষ্মকালে বিপাকক্রিয়াকে সচল রাখতে এবং শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের