সামার দাভোসে উন্মোচিত ২০২৬ সালের শীর্ষ ১০ উদীয়মান প্রযুক্তি

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সামার দাভোসে উন্মোচিত ২০২৬ সালের শীর্ষ ১০ উদীয়মান প্রযুক্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৯, ২৩ জুন ২০২৬

Google News
সামার দাভোসে উন্মোচিত ২০২৬ সালের শীর্ষ ১০ উদীয়মান প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দীর্ঘদিন সফটওয়্যারভিত্তিক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন এআই-নির্ভর প্রযুক্তির প্রভাব কম্পিউটারের পর্দা ছাড়িয়ে জ্বালানি, চিকিৎসা, খাদ্য উৎপাদন এবং নতুন উপকরণ উন্নয়নের মতো বাস্তব অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত হচ্ছে। 

মঙ্গলবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় তালিয়ান শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের সামার দাভোস ফোরামে প্রকাশিত “টপ ১০ ইমার্জিং টেকনোলজিস অব ২০২৬” শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরগুলোতে উদীয়মান প্রযুক্তিগুলো বৈশ্বিক অর্থনীতি, শিল্প উৎপাদন এবং মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এআই, উন্নত জৈবপ্রযুক্তি, নতুন প্রজন্মের উপকরণ, টেকসই জ্বালানি ব্যবস্থা এবং স্মার্ট উৎপাদন প্রযুক্তি বিভিন্ন খাতে উদ্ভাবন ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সহযোগিতায় তৈরি এই প্রতিবেদনে এমন ১০টি প্রযুক্তি চিহ্নিত করা হয়েছে, যেগুলো আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে সক্ষম হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের