হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ জুন ২০২৬

Google News
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

ভারতে পলাতক স্বৈরশাসক (সাবেক প্রধানমন্ত্রী) শেখ হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি ৯ জনের মধ্যে রয়েছেন—হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এস আলম ও কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী।

দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১১ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপরই দুদদের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর হাসান জানান, সাবেক আইজিপি বেনজীর ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ প্রভাবশালী ১০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠায় দুদক।

তিনি আরও জানান, দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে।

তবে আন্তর্জাতিক আইন, অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব চুলচেরা বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপরাধীদের কবে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে—সেটি এখন বড় প্রশ্ন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের