বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ২৩ জুন ২০২৬

Google News
বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ আরও কিছুটা বেড়েছে। বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন (৩ হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ) ডলারে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, আজ ২৩ জুন পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসরণ করে গণনা করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গতকাল সোমবার (২২ জুন) পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের স্থিতি ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৪১ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ নীতিমালা অনুযায়ী মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বা গ্যারান্টি বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়, যা দেশের প্রকৃত আমদানি সক্ষমতা প্রদর্শনে ব্যবহৃত হয়। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহের কারণেই রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের