নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ২৫ জুন ২০২৬

আপডেট: ০০:০১, ২৬ জুন ২০২৬

Google News
নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার পর গ্যালারির দিকে যান নেইমার জুনিয়র, যেখানে ছিল তার পরিবারের সদস্যরা। 

বাবাকে দেখতেই গ্যালারি থেকে মাঠে নেমে আসার চেষ্টা করে নেইমারের ছেলে দাভি লুকা। কিন্তু ১৪ বছর বয়সী এই কিশোরকে চিনতেই পারেননি নিরাপত্তাকর্মীরা। 
একবার নয়; দুইবার লুকাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। ছেলেকে বারবার আটকা যেতে দেখে ব্রাজিলিয়ান তারকা নিজেই এগিয়ে যান এবং পরিচয় জানিয়ে ছাড়িয়ে নেন। এরপর নেইমারের ডাকে ছুটে আসে দাভি লুকা।

আবেগঘন এক আলিঙ্গনে মেতে ওঠেন বাবা-ছেলে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে এই ঘটনা ঘটে। 
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়েই নকআউট পর্বে উঠেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ দিয়েই ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে তাকে বদলি নামান কোচ কার্লো আনচেলত্তি। গোল না পেলেও অল্প সময়ে তিনটি সুযোগ সৃষ্টি করেন নেইমার। এর মধ্যে একটি শট ছিল লক্ষ্যে। বলে মোট স্পর্শ করেন ২৪ বার।

নেইমারের চার সন্তানের মধ্যে সবার বড় দাভি লুকা। ব্রাজিলিয়ান তারকার সাবেক প্রেমিকা কারোলিনা দান্তাস লুকাকে জন্ম দেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের