একই সময়ে দুই মাঠে ইনফান্তিনো! যা জানা গেল

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

একই সময়ে দুই মাঠে ইনফান্তিনো! যা জানা গেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ২৬ জুন ২০২৬

Google News
একই সময়ে দুই মাঠে ইনফান্তিনো! যা জানা গেল

মাঠে তখন চলছে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডের ভাগ্য নির্ধারণী দুটি ম্যাচ। একদিকে নিউ জার্সিতে জার্মানির মুখোমুখি ইকুয়েডর, অন্যদিকে ১৩০ কিলোমিটার দূরে অন্য মাঠে কুরাসাওয়ের বিপক্ষে লড়ছে আইভরি কোস্ট। এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি দাবি ভাইরাল হয়েছে।

অনেক ব্যবহারকারী দাবি করেছেন, ইনফান্তিনো একই সময়ে ইকুয়েডর বনাম জার্মানি এবং কুরাসাও বনাম আইভরি কোস্ট দুটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন। দাবিটির পেছনে ছিল দুটি ছবি। দুটি ছবিতেই গ্যালারিতে বসা ইনফান্তিনোকে দেখা যাচ্ছে এবং ওপরে দুটি আলাদা ম্যাচের স্কোরবোর্ড দেখা যাচ্ছে।

তবে এই দাবি সত্য নয়। আসলে একটি পুরনো ছবি ব্যবহার করে মনে করানো হয়েছিল যে ইনফান্তিনো ইকুয়েডর বনাম জার্মানি ম্যাচেও ছিলেন। বাস্তবে তিনি সেদিন সরাসরি মাঠে গিয়ে দেখেছেন কুরাসাও বনাম আইভরি কোস্টের ম্যাচ। একজন মানুষের পক্ষে একই সময়ে দুটি আলাদা মাঠে থাকা সম্ভব নয়। এই ভাইরাল দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তবে এবারের বিশ্বকাপে একই দিনে একাধিক শহরে গিয়ে ইনফান্তিনোর ম্যাচ দেখার ঘটনা নতুন কিছু নয়। তিন দেশজুড়ে বিস্তৃত এই মেগা বিশ্বকাপে ফিফা সভাপতি যেন সর্বোচ্চ সংখ্যক ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক শহর থেকে অন্য শহরে দ্রুত যাতায়াতের জন্য কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে ইনফান্তিনোকে একটি বিশেষ ব্যক্তিগত বিমান দেওয়া হয়েছে। এই বিমানে একই দিনে কয়েক হাজার মাইল দূরত্বে থাকা ভিন্ন ভিন্ন ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের