রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৯, ২৭ জুন ২০২৬

Google News
রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী

পরপর দুই দিন রাস্তায় হেনস্তার শিকার হয়ে ক্ষুব্ধ টালিউড অভিনেত্রী রূপা ভট্টাচার্য। পুরো বিষয়টির জন্য তিনি দায়ী করছেন পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায়নকে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (২৬ জুন) দ্বিতীয়বার হেনস্তার শিকার হন রূপা। ঘটনাটি সামাজিক মাধ্যমে জানান তিনি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাটুলি টি ব্লকের খেলার মাঠের পাশে হেনস্থার শিকার হন অভিনেত্রী।

তার দাবি বিপরীত দিক থেকে বাইক নিয়ে আসা এক ডেলিভারি বয় ইচ্ছাকৃতভাবে তার গা ঘেঁষে যান। অভিনেত্রী সরে গেলে বাইক থামান তিনি। এরপর হিন্দিতে হুমকি ও গালিগালাজ করতে থাকেন। 

রূপা বলেন, “লোকটিহিন্দিতে আমায় গালিগালাজ করা শুরু করে এই বলে যে- ‘আমি তো তোকে কিছু করিনি কিন্তু তুই ঠিক কিছু বলেছিস।’ অন্য জায়গা থেকে নিজের পেশার খাতিরে আসা এক ডেলিভারি বয়ের এখন এত সাহস বাড়ছে!” 

এর আগে বুধবার (২৪ জুন) প্রথমবার পাটুলিতে হেনস্তার শিকার হন রূপা। সে ঘটনার বর্ণনা এক ভিডিওতে দিয়েছিলেন তিনি। সেখানে বলেছিলেন,  “আমি প্রায় ৪ বছর পাটুলিতে থাকি। সপ্তাহে অন্তত ৫ দিন আমি এখানে ২ কিলোমিটার করে হাঁটি। কোনো দোকানে গয়না কিনি, কোথাও ফুচকা খাই। রাস্তায় অনেক রাত অবধি মেয়েরা নিরাপদে ঘুরে বেড়ায় এখানে। মোটের ওপর পাটুলি যথেষ্ট শান্তিপূর্ণ এবং নিরাপদ ছিল এতদিন। ‘ছিল এতোদিন’- বলছি কারণ সরকার বদলের পর গত এক মাস ধরে পাটুলির নানা জায়গায় কিছু বাইরের ছেলেদের অস্বস্তিকর জটলা এবং বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছি যখন এক সন্ধ্যায় হাঁটতে বেরোচ্ছি।” 

এরপর লেখেন, “গত বুধবার সন্ধে ৭টা নাগাদ যখন রোজের মতো পাটুলি আর ব্লকের যে রাস্তা বাইপাসের ব্রিজের তলায় এসে মিশেছে, সেখান দিয়ে হেঁটে মোড়ের হনুমান মন্দিরের দিকে যাচ্ছি, তখন বেনুবন ছায়ার কিছুটা আগেই ব্রিজের পাশে একজন বছর কুড়ির সাইকেল আরোহী আমার পিছু নেয়। তারপর সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার আমার দিকে ধেয়ে আসে এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করার জন্যও আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় তাকে ধাক্কা মারতে গিয়ে আমার ডান হাতে কেটে যায়। এবং ছেলেটা সাইকেল নিয়ে ঝড়ের বেগে পালিয়ে যায়। পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখি, আরও একটি মেয়ে একই ঘটনার বর্ণনা দিচ্ছে। তার সাথেও মঙ্গলবার অর্থাৎ ঠিক আগের দিন এক ঘটনা ঘটেছে পাটুলি মোড় থেকে ঢালাই ব্রিজ যাওয়ার রাস্তায় বাইপাসের ওপরেই। এতে স্পষ্ট হয়ে যায় যে এলাকায় কোনো অভিজ্ঞ ‘সিরিয়াল অফেন্ডার’ সক্রিয় রয়েছে।” 

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দুটির পর থেকে নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রূপা। এরজন্য তিনি দায়ী করছেন ক্ষমতার পালাবদলকে। নিজের পোস্টটি ট্যাগ করেছেন পশ্চিনবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের