প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খেলে কী উপকার ? জেনে নিন

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খেলে কী উপকার ? জেনে নিন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪০, ২৭ জুন ২০২৬

আপডেট: ১৫:৪০, ২৭ জুন ২০২৬

Google News
প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খেলে কী উপকার ? জেনে নিন 

রান্নাঘরের পরিচিত মসলা লবঙ্গ শুধু খাবারের স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, স্বাস্থ্য সুরক্ষাতেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। দাঁতের ব্যথা উপশম, হজমশক্তির উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লবঙ্গের সম্ভাব্য উপকারিতার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে পরিমিত পরিমাণে (যেমন দুটি) লবঙ্গ খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী হতে পারে। তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়; বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হিসেবে বিবেচনা করা উচিত। জেনে নিন লবঙ্গের স্বাস্থ্য উপকারিতাগুলো।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে দুটি লবঙ্গ চিবিয়ে খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী হতে পারে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই মসলায় প্রোটিন, আয়রন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম ও সোডিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। এছাড়া এতে ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং পর্যাপ্ত খাদ্যআঁশ (ফাইবার) থাকায় এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সহায়তা করতে পারে।

লবঙ্গ মূলত একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে, কারণ এর মধ্যে থাকা ইউজেনল নামক বিশেষ তেল দাঁতের তীব্র যন্ত্রণা নিমেষের মধ্যে উপশম করতে অত্যন্ত কার্যকরী। এই অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্যই বিভিন্ন কোম্পানির টুথপেস্ট, মাউথওয়াশ এবং পেইন রিলিফ ক্রিম তৈরিতে লবঙ্গ ব্যবহার করা হয়।

লবঙ্গের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড জয়েন্টের ব্যথা ও আর্থ্রাইটিসের ফোলা ভাব কমাতে দারুণ সাহায্য করে যার কারণে অনেক অ্যারোমা থেরাপিস্ট বা বাতের চিকিৎসকেরা লবঙ্গ তেল মালিশ করার পরামর্শ দিয়ে থাকেন। সর্দি, কাশি, হাঁপানি, ব্রংকাইটিস ও সাইনোসাইটিসের মতো শ্বাসযন্ত্রের সমস্যায় লবঙ্গ তেলের সুগন্ধ ম্যাজিকের মতো কাজ করে। বদহজম, বমি ভাব, গ্যাস্ট্রিক ও ডায়রিয়ার মতো পেটের রোগ দূর করে হজম প্রক্রিয়াকে সচল রাখতেও লবঙ্গ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

গবেষকদের মতে, লবঙ্গে থাকা ইউজেনল নামের যৌগটি ফুসফুস ও ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সম্ভাব্য ভূমিকা রাখতে পারে। এছাড়া নিয়মিত লবঙ্গ গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও সহায়ক হতে পারে। তবে ‘রক্ত ও শরীর সম্পূর্ণ পরিশুদ্ধ হয়’-এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

চিকিৎসা গবেষণায় লবঙ্গের ব্যবহার দীর্ঘদিনের। গবেষকদের মতে, ম্যালেরিয়া ও কলেরার চিকিৎসাসংশ্লিষ্ট ওষুধ গবেষণায় এর উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হওয়ার সম্ভাবনাও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে লবঙ্গের সুনাম রয়েছে, আর লবঙ্গের তেল ঘর থেকে মশা দূরে রাখতেও কার্যকর বলে বিবেচিত হয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের