সময় চাইয়া লজ্জা দেবেন না: সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সময় চাইয়া লজ্জা দেবেন না: সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ২৭ জুন ২০২৬

Google News
সময় চাইয়া লজ্জা দেবেন না: সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার 

সংসদে সময় চাওয়ায় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুদি দোকানে একটা কথা লেখা থাকে সেটা হলো বাকি চাহিয়া লজ্জা দেবেন না। 

শনিবার (২৭ জুন) বাজেটের ওপর আলোচনার সময় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন আরো দুই মিনিট সময় চাওয়ায় স্পিকার এই কথা বলেন।

বাজেটের ওপর আলোচনায় বক্তব্যের শেষে ফজলুল হক মিলন স্পিকারকে বলেন, মাননীয় স্পিকার দুইটা মিনিট সময় দেন না। এ সময় স্পিকার বলেন সময় নেই।

জবাবে স্পিকার বলেন, সম্ভব নয়। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, ওই যে মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাইয়া লজ্জা দেবেন না।

এখন সময় চাইয়া লজ্জা দেবেন না। এরপরে সংসদে সব সদস্য এই বক্তব্যকে সমর্থন জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের