শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার, শহীদ মিনারে মানুষের ঢল

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার, শহীদ মিনারে মানুষের ঢল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৯, ৩০ জুন ২০২৬

আপডেট: ১৫:২৯, ৩০ জুন ২০২৬

Google News
শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার, শহীদ মিনারে মানুষের ঢল

বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-সাহিত্যিক, নাট্যজন এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন মুরশিদ। এরপর একে-একে শ্রদ্ধা জানায় দুরন্ত টেলিভিশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, কর্মজীবী নারী, বাংলা একাডেমি, বটতলা, গণতান্ত্রিক বাম ঐক্য, গোলাম মোস্তফা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, পাঠশালা, প্রাচ্যনাট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, থিয়েটার, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, নাট্যম রেপার্টরি, নাগরিক নাট্য সম্প্রদায়, স্বনন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, কণ্ঠশীলন, স্রোত আবৃত্তি সংসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।

এ ছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী আনোয়ার হোসেন, কেরামত মওলা, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শংকর শাওনেয়াজ, কাজী তামান্না, গোলাম রব্বানী, শিল্পী আমানুল হক, খন্দকার শাহ আলম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলমসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত স্মৃতিচারণ পর্বে মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবন, শিল্পভাবনা এবং নতুন প্রজন্মের শিল্পী-সংস্কৃতিকর্মী গড়ে তোলায় তাঁর অবদানের কথা তুলে ধরেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চিত্রশিল্পী আনোয়ার হোসেন ও কেরামত মওলাসহ অনেকে। বক্তারা বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব, যাঁর কর্ম ও দর্শন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শহীদ মিনারে গার্ড অব অনার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের