চীন-ভিয়েতনাম সীমান্তে খুলছে নতুন যোগাযোগের দ্বার

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চীন-ভিয়েতনাম সীমান্তে খুলছে নতুন যোগাযোগের দ্বার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮, ৩০ জুন ২০২৬

Google News
চীন-ভিয়েতনাম সীমান্তে খুলছে নতুন যোগাযোগের দ্বার 

দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে নির্মাণাধীন মালুথাং মেগা সেতুর কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রোববার সেতুর দুই প্রান্ত সফলভাবে যুক্ত হওয়ায় পুরো এক্সপ্রেসওয়ের সংযোগ সম্পন্ন হয়েছে। এর ফলে চীন-ভিয়েতনাম সীমান্তে নতুন একটি গুরুত্বপূর্ণ সড়কপথ চালুর পথ আরও সহজ হয়েছে।

নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সেতুর দুই প্রান্তের স্টিলের অংশ এবং ডেক বসানোর কাজ শেষ হয়েছে। এখন এক্সপ্রেসওয়েটি নির্ধারিত সময়ে চালুর জন্য প্রস্তুতির কাজ চলছে।

মালুথাং জলাধারের ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৫ দশমিক ৫ মিটার এবং মূল স্প্যান ৪৮০ মিটার। এটি স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি একটি কেবল-স্টেইড সেতু। দুর্গম পাহাড়ি এলাকা, ভাঙা শিলাস্তর ও পুরোনো ভূমিধসের কারণে সেতু নির্মাণে প্রকৌশলীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।  

৫২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি চীন-ভিয়েতনাম সীমান্তের থিয়ানবাও বন্দর থেকে শুরু হয়ে ইয়ুননানের ওয়েনশান চুয়াং ও মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মালিপো কাউন্টি পর্যন্ত গেছে।

আগামী অক্টোবরের মধ্যে এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে প্রায় এক লাখ মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে সীমান্ত এলাকার বাণিজ্য, অর্থনীতি এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের