২০০২ এর পর আবারও নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

২০০২ এর পর আবারও নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ৩০ জুন ২০২৬

Google News
২০০২ এর পর আবারও নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের

বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের কীর্তি ব্রাজিল সবশেষ গড়েছিল ২০০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ২৪ বছর পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল সেলেসাওরা।

সোমবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও অন টার্গেট শটে এগিয়ে ছিল ব্রাজিল। তবে আক্রমণে ছিল না চেনা ধার। উল্টো গোছানো ফুটবল খেলতে থাকা জাপান ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায়। ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় কার্লো আনচেলত্তির দল। কয়েকটি সুযোগ নষ্টের পর ৫৬তম মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল।

এরপর জয়ের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের শক্ত রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গাব্রিয়েল মার্টিনেল্লির নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও জয়ের ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটাল সেলেসাওরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের